পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo দীর্ঘদিন কারাভোগের পর জামায়াত নেতা সোহেল রানা জামিনে মুক্ত, পাটগ্রামে গণসংবর্ধনা Logo বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাটা, কমেছে রাজস্ব ও কর্মসংস্থান Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৬৮

ডেস্ক: আফগানিস্তানের নাঙ্গারে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জন হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ১৬৫ জন। খবর রয়টার্স।

মঙ্গলবার স্থানীয় এক পুলিশ কমান্ডারের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভের সময় ওই আত্মঘাতী হামলা চালানো হয়। হামলার দায় কেউ স্বীকার করেনি।

প্রদেশ সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বুধবার নতুন করে এক বিবৃতিতে বলেছেন, নিহত বেড়ে ৬৮ জন হয়েছে। যদিও প্রাথমিকভাবে তিনি ৩২ জন নিহতের কথা বলেন। তবে স্থানীয় প্রভিনশিয়াল কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি ওই সময় ৪৫ জন নিহতের কথা বলেন।

আফগানিস্তানে গত কয়েক মাসের মধ্যে এটি অন্যতম ভয়াবহ হামলা। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করেছেন, জাতীয় নির্বাচন উপলক্ষে লোকজনের জমায়েতে এ ধরনের হামলা আরও হতে পারে। আসছে অক্টোবর মাসে দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৫ সাল থেকে নাঙ্গারহার প্রদেশ ইসলামিক স্টেট তথা আইএসের অন্যতম ঘাঁটি হিসেবে আবির্ভূত হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৬৮

আপডেট টাইম : ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮