অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে, সিএসইতে উভয়ই নিম্নমুখী

বাংলার খবর২৪.কম : 24.-Bazarএকটানা সপ্তম কার্যদিবস ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক বাড়লেও বুধবার লেনদেন কমেছে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইসি) মূল্য সূচক ও লেনদেন উভয়ই কমেছে।
বাজর বিশ্লেষনে দেখা গেছে, বুধবার দিনশেষে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৭৯ পয়েন্টে। লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৬১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির। লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪ হাজার ৯৬৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ১ হাজার ১৫ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার লেনদেন কমেছে ৮৩ কোটি ৫ লাখ ২৪ হাজার টাকা বা ৮ শতাংশ।

বুধবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৪৮৭ কোটি ৩১ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫২.২৩ শতাংশ।

এ দিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে আরএসআরএম স্টিলের। দিনভর এ কোম্পানির ৬২ লাখ ১৪ হাজার ৬০০টি শেয়ার ৫০ কোটি ৩০ লাখ ১ হাজার ৪০০ টাকায় লেনদেন হয়েছে।

এ ছাড়া বিএসআরএম স্টিলের ৫০ কোটি ৩০ লাখ টাকা, এমজেএলবিডির ৪৫ কোটি ৩ লাখ টাকা, বেক্সিমকো লিমিটেডের ৩২ কোটি ৮ লাখ টাকা, গ্রামীণফোনের ২৮ কোটি ৪৩ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ২৭ কোটি ৯৬ লাখ টাকা, আরএকে সিরামিকের ২৪ কোটি ৮০ লাখ টাকা, তিতাস গ্যাসের ২৩ কোটি ৯৮ লাখ টাকা, লাফার্জ সুরমা সিমেন্টের ২৩ কোটি ৬৪ লাখ টাকা এবং এসিআই লিমিটেডের ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৭০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ৭২ লাখ টাকা।

Tag :

পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে, সিএসইতে উভয়ই নিম্নমুখী

আপডেট টাইম : ১০:৪৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪