পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

‘কুশপুত্তলিকা’ পোড়ানোর সময় ট্রেনে কেটে নিহত ৬০

ডেস্কঃ দাশেরার রাবণের কুশপুত্তলিকা পোড়ানোর সময় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রায় ৬০ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভারতে পাঞ্জাবের চৌরি এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকা।

প্রাথমিকভাবে ৬০ জনের মতো মৃতের আশঙ্কা করা হলেও এ সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনায় কয়েকশ মানুষ আহত হয়েছে। উদ্ধারকারী ও নিরাপত্তারক্ষীরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে দাঁড়িয়ে দাশেরার রাবণের কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছিল। রেললাইনের পাশে সেই রাবণ পোড়ানো দেখতে দাঁড়িয়ে ছিলেন কয়েক হাজার মানুষ।

এ সময়ে বাজির আগুন ছিটকে আসতে থাকায় দর্শকরা সরে গিয়ে রেললাইনের ওপর উঠে যায়। কিন্তু তখন আপ এবং ডাউন দুই লাইনেই এক্সপ্রেস ট্রেন আসছিল।

ফলে দর্শকরা কোনো দিকেই সরে যেতে পারেনি। দুটি ট্রেনই হাজার হাজার মানুষের ওপর দিয়ে চলতে থাকে। এতে ঘটনাস্থলেই ৫০ জনের মতো মানুষ কাটা পড়ে নিহত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘কুশপুত্তলিকা’ পোড়ানোর সময় ট্রেনে কেটে নিহত ৬০

আপডেট টাইম : ০৩:১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮