পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

মুখোশধারীদের হামলায় আরেক ছাত্রলীগ নেতা আহত

বাংলার খবর২৪.কমindex_52815, সিলেট : মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী নয়াবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শাশ্বত দাস মান্না নামের ওই ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু হলের ৩০১৭ নম্বর কক্ষের বাসিন্দা।

আহত মান্না জানায়, রাতের খাবার খেতে হল থেকে নয়াবাজারে যাওয়ার পথে জনৈক সেলিমের দোকানের পাশে মুখোশধারী তিন/চার জন সন্ত্রাসী ‘এদিকে এসো কথা আছে’ বলে তার গতিরোধ করে। ‘লেখালিখি করছ, তুই নেতা হতে চাইতেছে, তোদের ওস্তাদকে হাসপাতালে পাঠানো হয়েছে, তুই কি হাসপাতালে যাবি নাকি’ -এসব কথা বলে তার ওপর হামলা চালায়।

এসময় তাকে কিল ঘুষিসহ ধারালো ক্ষুর দিয়ে বাম হাতে আঘাত করে কেন্দ্রীয় খেলার মাঠ দিয়ে পালিয়ে যায়। পরে সহপাঠীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

শাবি ছাত্রলীগের সিনিয়র নেতা বিজিত লাল দাস দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের সুসংগঠিত ছাত্রলীগকে বিনষ্ট করতে শিবির ক্যাডাররা এই হামলার চালিয়েছে। এর আগে বুধবার রাতে বিশ্বদ্যিালয়ের প্রধান ফটকের পাশ্ববর্তী মা-মনি রেস্টুরেন্টের সামনে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাস ও শাবি ছাত্রলীগ নেতা আইনুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় উত্তম ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই হামলার জন্যও ছাত্রলীগ শিবিরকে দায়ী করেছে।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, উত্তমের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিবিরের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক জাবেদুর রহমানকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। তার মোবাইলে উত্তমের ওপর হামলার ঘটনা সংক্রান্ত এসএমএস পাওয়া গেছে বলে জানান ওসি।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

মুখোশধারীদের হামলায় আরেক ছাত্রলীগ নেতা আহত

আপডেট টাইম : ১২:৫৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪