অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: বানকি মুন

বাংলার খবর২৪.কম : 500x350_f9376c783df556114ea7688a3f8a342d_mun-sk-600x331শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি সরকার পরিচালনায় শেখ হাসিনার নতুন নেতৃত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ সত্যিই বাস্তবায়িত হচ্ছে, বলেন বান কি মুন।
জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মহাসচিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে বান কি মুন আরও বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান জাতিসংঘ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
তিনি বলেন, বিশ্ব শান্তির কথা বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, শান্তি মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ শান্তিরক্ষীরা তাদের অবদান রেখে চলেছে, আমি আশা করি এটি অব্যাহত থাকবে।
জলবায়ূ পরিবর্তনের এই সময়ে বাংলাদেশ তার প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির মাত্রা কমিয়ে আনছে, এ কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের এই অগ্রগতির কথা আমি বিভিন্ন নেতাদের কাছে বলি এবং তাদের এখান থেকে শিক্ষা নিতে বলি।
উন্নয়ন ও শান্তির পথে বাংলাদেশ ক্রমেই এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়াল বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: বানকি মুন

আপডেট টাইম : ০৫:৩১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪