পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মোদির বিরুদ্ধে সমন জারি

বাংলার খবর২৪.কম : 500x350_b6f99facfaa0d807d642c78719e0087c_18261c91c4bd60e2568e776bcc47546a-obama ২০০২ সালে গুজরাটে মুসলিম নিধনযজ্ঞ বন্ধে ব্যর্থতার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আমেরিকার একটি আদালত সমন জারি করেছে। খবর রয়টার্স’র।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তখন এ সমন জারির খবর এল।

অলাভজনক মানবাধিকার সংগঠন আমেরিকান জাস্টিস সেন্টারের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নিউইয়র্কের সাউদার্ন ডিসট্রিক্ট ফেডারেল আদালত এই সমন জারি করেছে।

আদালত জবাব দেয়ার জন্য মোদিকে ২১ দিন সময় দিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র কেইটলিন হেডেন বলেছেন, ‘ভারতের সঙ্গে এক সফল দ্বিপক্ষীয় বৈঠকের দিকে প্রেসিডেন্ট ওবামা তাকিয়ে রয়েছেন।’

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ৫ দিনের সফরে মোদি শুক্রবার যুক্তরাষ্ট্র পৌঁছাবেন।

যুক্তরাষ্ট্র সফরে গেলে নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে ব্যাপক সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। এ সফরে জাতিসংঘে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠক করবেন মোদি।

আমেরিকা সফরে ভারতের পক্ষ থেকে বিনিয়োগ ও প্রযুক্তিগত সাহায্য নিয়ে আসাকে অন্যতম লক্ষ্য হিসেবে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী বৈঠক করবেন বোয়িং ও ব্ল্যাকরকের চেয়ারম্যান, গোল্ডম্যান সাচ, আইবিএম, কেকেআর এবং জিই’র প্রেসিডেন্ট ও সিইও’র সঙ্গে। বৈঠক হবে গুগল, সিটি গ্রুপ,মাস্টার কার্ড, পেপসিকো, হসপেরাসহ আরো কয়েকটি শিল্প সংস্থার উচ্চপদস্থ অফিসারদের সঙ্গেও।

২৭ সেপ্টেম্বর মোদি জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন। এছাড়া প্রবাসী ভারতীয়দের সামনে মোদি ভাষণ দেবেন আমেরিকার টাইমস স্কোয়ারে।

গুজরাটে মুসলিম বিরোধী দাঙ্গার পর ২০০৫ সালে মোদির আমেরিকা সফরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আমেরিকার ১৯৯৮ সালের ভিসা আইন অনুসারে কোনো বিদেশি নাগরিক ধর্মীয় স্বাধীনতা ভয়াবহভাবে লংঘন করলে তার আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মোদির বিরুদ্ধে সমন জারি

আপডেট টাইম : ০৫:৩৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪