পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সাতকানিয়ায় মসজিদে সংঘর্ষে, আহত ৫ জন

বাংলার খবর২৪.কম : images_51600চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট মসজিদের বায়তুশ শরফ কমপ্লেক্সে শুক্রবার ইমামকে জুমুআ’র খুতবা দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযুক্ত আব্দুর রশিদ আল-কাদেরী পলাতক রয়েছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ কমিটির সিদ্ধান্তক্রমে মসজিদের ইমাম আইয়ুব আলী খুতবা পড়া শুরু করলে অব্যাহতিপ্রাপ্ত খতিব আব্দুর রশিদ আল-কাদেরীর নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল লোক খুতবারত ইমামকে টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা করে। এ সময় উপস্থিত মুসল্লিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মুছা কোম্পানি বলেন, ‘খতিবের দুর্নীতি প্রকাশ হওয়ার পর থেকে তিনি স্থানীয় কিছু সন্ত্রাসী ভাড়া করে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।’
খতিবের দুর্নীতির বিষয়ে গঠিত অডিট কমিটির সভাপতি আহমদ কবির বলেন, ‘মসজিদের খতিব আব্দুর রশিদ আল-কাদেরী একই সঙ্গে কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতিও ছিলেন। দীর্ঘ তিন বছর ধরে কমিটির কোনো সভা না করাসহ আয়-ব্যয়ের হিসাব না দেওয়া, কয়েকটি সভায় অনুপস্থিত থাকা ও মসজিদ-এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার পরিচালনা কমিটির সভায় আল-কাদেরীকে সৃষ্ট বিতর্ক অবসান ও কমপ্লেক্সের যাবতীয় হিসাব কমিটিতে উপস্থাপন না করা পর্যন্ত খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।’

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সাতকানিয়ায় মসজিদে সংঘর্ষে, আহত ৫ জন

আপডেট টাইম : ০৫:৫২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪