পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে দুটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বাংলার খবর২৪.কমwpid-banglarkhabar24-banner.png.png, সুনামগঞ্জ : অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা সড়ক ভেঙে যাওয়ায় তাহিরপুর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার একাংশের সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুনামগঞ্জে গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণ ও ঢল অব্যাহত রয়েছে। এতে বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
পাহাড়ি ঢলে শক্তিয়ারখলা এলাকার একশ’ মিটার নামক সড়কটি ভেঙে যায়। ফলে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার একাংশেরযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। দু’টি বালুর নৌকা দিয়ে মোটরসাইকেলের যোগাযোগ ব্যবস্থা জোড়াতালি দিয়ে চালিয়ে রাখার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ জানান, শক্তিয়াখলা সড়কটি ঢলে ও বৃষ্টিতে ভেঙে যাওয়ায় আমরা দ্রুত সড়ক সংস্কারের জন্য চেষ্টা করছি। তবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় বিপাকে রয়েছে স্থানীয় প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিস্থিত মোকাবিলায় দ্রুত অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছি। এদিকে সুরমা নদীর পানি কিছুটা কমলেও গতকাল শুক্রবার সুনামগঞ্জ পয়েন্টে এখনো বিপদসীমার ৩৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢল ও বর্ষণের পানিতে তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, ছাতক ও জামালগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৫ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও ৬টি সীমান্ত নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে দুটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট টাইম : ০৬:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪