পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যশোরে ছিনতাইকারীদের ধাওয়ায় ব্যবসায়ী নিহত

বাংলার খবর২৪.কমindex_53345: যশোরের শার্শায় ছিনতাইকারীদের ধাওয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সুমন (৪০) নামে আরো এক ব্যবসায়ী।

মঙ্গলবার বিকেলে শার্শা উপজেলার সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী আব্দুস সাত্তারের (৩৫) বাড়ি টাঙ্গাইল জেলার জলপাই এলাকায়। আহত ব্যবসায়ী সুমন শার্শা উপজেলার নমাজ গ্রামের সদর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গরু ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সুমন বিকেলে বেনাপোল ইসলামী ব্যাংক থেকে সাড়ে ৭ লাখ টাকা উত্তোলন করে গরু কেনার জন্য মোটরসাইকেলে করে সাতমাইল পশুর হাটে যাচ্ছিলেন। পথে জামতলা এলাকায় ছিনতাইকারীরা তাদের পিছু নেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সাত্তার ও সুমন দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই সাত্তারের মৃত্যু হয়। আহত সুমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ ছিনতাইকারীদের ধাওয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যবসায়ী হতাহতের বিষয়টি নিশ্চিত করলেও গুলি বর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যশোরে ছিনতাইকারীদের ধাওয়ায় ব্যবসায়ী নিহত

আপডেট টাইম : ০৪:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪