পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দামুড়হুদায় আ’লীগ নেতা হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার

বাংলার খবর২৪.কম : মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা ইয়াছ নবীকে হত্যা চেষ্টা মামলার আসামি ও চরমপন্থীদলের সদস্য মনজুর শেখ (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। সে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের কালু শেখের ছেলে।

মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে মনজুর শেখকে গ্রেফতার করে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত মনজুর আওয়ামী লীগ নেতা ইয়াছ নবী হত্যা চেষ্টা মামলার আসামি। তিনি আরো জানান, এই মামলায় গত চার দিনে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর বাজারে আওয়ামী লীগ নেতা ইয়াছ নবীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগের আরেক কর্মী আছের আলী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এরপর দুর্বৃত্তরা চারটি বোমা বিস্ফোরণ ঘটায়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দামুড়হুদায় আ’লীগ নেতা হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৮:০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০১৪