পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সুনামগঞ্জে পূজা মন্ডপের পিছনে ককটেল বিস্ফোরণ

বাংলার খবর২৪.কম, সুনামগঞ্জ : সুনামগঞ্জে পূজা মন্ডপের পিছনে একটি ককটেল জাতীয় বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা।

বুধবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার জয়নগর বাজার কালিবাড়ি মন্ডপের পিছনে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সনাতন ধর্মাবলম্বীরা।

জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক নৃপেশ তালুকদার নানু স্থানীয়দের বরাত দিয়ে শীর্ষ নিউজকে জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় মন্ডপের ভিতরে পূজারীরা অবস্থান করছিলেন। এ সময় মন্ডপের পিছনে হঠাৎ বিকট শব্দ হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, মন্ডপের প্রায় ২০ গজ পিছনে একটি ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞাত যুবকরা ম্যাচ জাতীয় বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এ সময় বিকট আওয়াজ শুনা গেলেও মন্ডপ কিংবা পূজারীদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সুনামগঞ্জে পূজা মন্ডপের পিছনে ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০১:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০১৪