অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময় Logo পাটগ্রামে খাসজমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা

জীবননগরে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বাংলার খবর২৪.কম : চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলায় জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে আরিফুল ইসলাম (২৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ আ. লীগ কর্মী তোতা মিয়া।

বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম উপজেলার সেনেরহুদা গ্রামের আজির বক্সের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে সেনেরহুদা গ্রামের আলাউদ্দীনের দোকানে আওয়ামী লীগ কর্মী তোতা, জাহাঙ্গীর, রমজান ও বাদল জুয়া খেলা খেলছিল। এসময় প্রতিপক্ষ কর্মী আরিফুল ইসলাম জুয়া খেলায় বাধা দিলে তোতাসহ কয়েকজন আওয়ামী লীগ কর্মী তাকে বেধড়ক মারপিট করে। এতে আরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে রামদা নিয়ে এসে তাদেরকে কোপানোর চেষ্টা করলে তোতা আরিফুলের কাছ থেকে রামদা কেড়ে নিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত আরিফুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার

জীবননগরে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০১:৪৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০১৪