অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

না খেয়ে’ বুড়ি মা কবে মারা গেছেন কেউ জানে না!

ডেস্ক : একটি নৃশংস হত্যাকাণ্ডের সম্পৃক্ততায় ৩ ছেলে জেলে, অন্য ১ ছেলেসহ স্ত্রীরা আত্মগোপনে। পাড়া প্রতিবেশীরাও তাদের বাড়িতে আসা-যাওয়া বন্ধ করে দেন। কিন্তু বৃদ্ধা মা ভিটেমাটির মায়ায় ঘর ছাড়েননি। দুশ্চিন্তায় আর না খেয়ে একা ঘরে কবে যে বুড়ি মায়ের মৃত্যু হয়েছে কেউ বলতে পারে না। লাশের দেহে পচন ধরলে তীব্র দুর্গন্ধ ছড়ায় এলাকায়। খবর পেয়ে সোমবার পুলিশ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়ার ভূকশীমইল ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা ও পৌর শহরের ব্যবসায়ী আব্দুল মনাফকে গত ১২ ডিসেম্বর তারই চাচাতো ভাই শাহীনূর রহমান শাহিদসহ স্বজনরা হত্যা করে। পরে বাড়ির পিছনে একটি গর্তে লাশ মাটি চাপা দিয়ে পুঁতে রাখে।

এ ঘটনায় ১৫ ডিসেম্বর পুলিশ শাহীনূর ও তার ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখার বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ ওইদিন রাতে শাহীনূরদের বাড়ির পিছনে সেপটিক ট্যাংকির পাশে গর্ত থেকে মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার করে। এ ঘটনায় শাহীনূর রহমান ও তার বড় ভাই আতিকুর রহমান চান মিয়াসহ জড়িত ৭ আসামির ৬ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

ওই ঘটনার পর থেকে শাহীনূর ও আতিকুর রহমানের স্ত্রী-সন্তানরা এবং তাদের ভাই শাহিদুল বৃদ্ধা মা জুবেদা খাতুনকে একা ঘরে রেখে পালিয়ে যান। সোমবার (২১ ডিসেম্বর) সকালে বৃদ্ধা জুবেদা খাতুনের মেয়ে আফসা বেগম স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে তার মাকে ডাকাডাকি করেন। এতে কোন সাড়াশব্দ না পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানান তিনি।

খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ থানা পুলিশ সেখানে গিয়ে ঘরের ভিতরে বিছানা থেকে জুবেদা খাতুনের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ জানায়, দুই-তিন দিন আগে হয়তো বৃদ্ধা অসুস্থ হয়ে মারা গেছেন। লাশে পচন ও গন্ধের সৃষ্টি হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহালে বৃদ্ধার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মনাফ হত্যায় জেল হাজতে থাকা শাহীনূর ও আতিকুরের স্ত্রী সন্তানসহ তার ভাই তাদের বৃদ্ধা মাকে একা বাড়িতে রেখে ফেলে যায়। বৃদ্ধা অসুস্থ অবস্থায় হয়তো ঘরে মারা যেতে পারেন। অধিকতর তদন্ত ও নিশ্চিতের জন্য ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

না খেয়ে’ বুড়ি মা কবে মারা গেছেন কেউ জানে না!

আপডেট টাইম : ০৩:৫৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০