পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

শ্বশুর বাড়িতে সন্ত্রাসী হামলায় জামাই নিহত

বাংলার খবর২৪.কম index_53985: নোয়াখালীর সদর উপজেলায় সন্ত্রাসী হামলায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসা কুয়েত প্রবাসী জামাই নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার সাদুল্যাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম অলি উল্যাহ খোকন (৩৮)। এ ঘটনায় আরো অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খোকনের মৃত্যু হয়।

নিহত খোকন কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের আহসান উল্যাহর পুত্র।

জানা গেছে, সদর উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের আবদুল খায়েরের সঙ্গে একই এলাকার সন্ত্রাসী চাঁদাবাজ মজিবুল হকের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে বুধবার দুপুরে সন্ত্রাসী মজিবুল হক, রায়হান ও রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী খায়েরের বাড়িতে হামলা চালায়। তারা পিটিয়ে ও কুপিয়ে অন্তত ২০ জনকে আহত করে।

এলাকাবাসী গুরুতর আহত শ্বশুর বাড়িতে বেড়াতে আসা জামাই খোকন, পাবেল. রুপক, পিংকি, জাহাঙ্গীর ও রুবেলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

এরমধ্যে জামাই খোকনের অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

শ্বশুর বাড়িতে সন্ত্রাসী হামলায় জামাই নিহত

আপডেট টাইম : ০৯:৪৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০১৪