অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

শিগগিরই নকল নবিশদের চাকরি সরকারি হচ্ছে

ডেস্ক: নকল নবিশদের চাকরি সরকারিকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘অচিরেই নকল নবিশদের চাকরি স্থায়ীকরণ করা হবে।’

সোমবার (১ ফেব্রুয়ারি) সংসদে জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা রয়েছে। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন, অচিরেই বাস্তবায়িত হবে।

ভোলা-২ আসনের এমপি আলী আজমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ৫৮ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল আদালতের মাধ্যমে এক লাখ ৪৭ হাজার ৩৩৯টি জামিনের আবেদন নিষ্পত্তির মাধ্যমে ৭২ হাজার ২২৯ জনকে জামিন দেয়া হয়েছে।

এদিন এমপি বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, দেশের দুই কোটি ৪৩ লাখ ৯১ লাখ গরুর মধ্যে ৪৮ শতাংশ সংকরজাতে রূপান্তরিত হয়েছে।

মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, দেশব্যাপী কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ছয় লাখ ২০ হাজার খামারিকে ৮১২ কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।

আব্দুস শহীদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে গবাদিপশু ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে ইতোমধ্যে মাংস ও ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। কিন্তু দুধ উৎপাদনে ৩০% ঘাটতি রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

শিগগিরই নকল নবিশদের চাকরি সরকারি হচ্ছে

আপডেট টাইম : ০৭:১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১