পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

নেত্রকোনায় দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

বাংলার খবর২৪.কমindex_54262 : নেত্রকোনায় মদন উপজেলায় দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছেন। পুলিশ উভয় গ্রামের সাত জনকে আটক করেছে।

আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত সোহেল নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্থানীয় সিংহের বাজারের একটি দোকানে বসে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা দেখার সময় দুই গ্রামের কয়েক যুবকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর জের ধরে রোববার সকাল থেকে গ্রামবাসী সংঘর্ষে জড়ান।

পুলিশ জানায়, রোববার সকাল থেকে হাওরাঞ্চলের নায়েকপুর ও মাখনা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামের সীমানা এলাকায় সংঘর্ষে জড়ায়। দফায় দফায় এই সংঘর্ষ চলে দুপুর পর্যন্ত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

নেত্রকোনায় দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

আপডেট টাইম : ০১:৫০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪