পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

মুরাদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাংচুর ও লুটপাট

বাংলার খবর২৪.কম 2_54363: কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের হায়দারাবাদ বাদামতলি বাজারে সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন-আল-রশিদের ছেলে ও ভাইয়ের নেতৃত্বে দোকান ও বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক উপজেলা চেয়ারম্যন মো. হারুন-আল-রশিদের ছেলে মো. হানিফ ও তার দুই বন্ধু রোববার সন্ধ্যায় মটরসাইকেল করে নিজ বাড়ি থেকে উপজেলার বাদামতলি বাজারে যাওয়ার পথে মটর সাইকেল ও সিএনজির মৃদু সংঘর্ষ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এর সূত্র ধরে সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদের ভাই জাকির, আইনল ও ছেলে হানিফ সোমবার সকালে বেশ কিছু আ’লীগ সমর্থক নিয়ে এসে সিএনজি ড্রাইভারের ভাই ও কথাকাটাকাটি হওয়া লোকজনের দোকান পাটে ব্যাপক হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় ব্যবসায়ী আক্কাছ আলী, ইমরান, মতিন মিয়া, হাবিবের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনাও ঘটে।
পরে তারা ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়েও হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্তরা হামলাকারী ও পুলিশের ভয়ে উল্টো বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

মুরাদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাংচুর ও লুটপাট

আপডেট টাইম : ০৪:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪