পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এ কেমন নির্মম মা ? শিশুর জন্য কুকুরের ভালোবাসা (ভিডিওসহ)

বাংলার খবর২৪.কম atac_bengalinews24_38979ডেস্ক : শুধু শিশু নয়, সব মানুষের ‘ভালো বন্ধু’ কুকুর। বিশেষত, পোষা কুকুর। ঊনিশ শতকের প্রখ্যাত মার্কিন লেখক জোস বিলিংস বলেছিলেন, ‘কুকুরই পৃথিবীর একমাত্র প্রাণী যে, আপনাকে ভালোবাসে, আপনি নিজেকে যতটা ভালোবাসেন তার চেয়েও বেশি।’

শিশুটা না হয় একটু ভুলভাল কিছু করেছেই। তাই বলে তাকে জুতাপেটা করতে হবে?

প্রশ্নগুলো দুটো কুকুরের। এক মা তার শিশুকে জুতা দিয়ে মারছেন দেখে দুটো পোষা কুকুর ছুটে এসে বাধ সাধে। কোনোভাবেই শিশুটিকে মারতে দেবে না ওরা। দেয়নিও। যতবারই মা জুতা উঁচু করেছে, ততবারই একটা কুকুর মা ও শিশুর মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। আরেকটা পাশে থেকে ঘেউ ঘেউ করে বিরোধিতা করেছে।

ঘটনাটি কোন দেশের তা পরিষ্কার নয়, তবে তুরস্ক থেকে কেউ একজন ইন্টারনেটে এ সংক্রান্ত ভিডিওচিত্রটি আপলোড করেছেন।

ভিডিওচিত্রটি দেখে অবশ্য ধারণা করা যায়, এটি নিছকই একটা প্রতীকী বিষয়। ওই মা সত্যিকার অর্থে তার শিশুকে জুতাপেটা করছেন না। বরং জুতাপেটা করলে পোষা কুকুর দুটি কেমন প্রতিক্রিয়া দেখায়, সেটা যাচাই করতেই এই পরীক্ষা নিচ্ছেন তিনি।

ভিডিওচিত্রে দেখা যায়, সোফায় বসে শিশুর ওপর চড়াও হওয়ার ভান করছেন মা। ডান হাতে জুতা উঁচিয়ে শিশুকে মারতে উদ্যত হচ্ছেন। তখন একটি কুকুর সোফায় উঠে মাকে বারণ করছে। মা যদি জোর করছেন তো কুকুরটি আক্রমণের ভয় দেখাচ্ছে, দু-একবার আক্রমণও করেছে।

মা যখন জুতা নামিয়ে নিচ্ছেন, সোফা থেকে নেমে যাচ্ছে কুকুরটিও।

আবার জুতা উঁচালেই কুকুরটি তেড়ে আসছে কিনা- পরীক্ষা করতে মা ফের জুতা হাতে নেন। ঘরের কোণে দুই হাত দিয়ে মাথা ঢেকে রাখা শিশুটিকে মারতে উদ্যত হন। আবার কুকুর তেড়ে আসে।

একবার মাকে দেখা গেল, তিনি জুতা দিয়ে শিশুকে না মেরে সোফার উপর বাড়ি মারছেন। আর তাকাচ্ছেন কুকুরটি আসছে কিনা। সোফার পাশেই শিশুটি, তাই কুকুরটি বুঝতে পারেনি মায়ের এই অভিনয়। শিশুকে বাঁচাতে আবার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে কুকুরটি। সোফার নিচে থাকা কুকুরটিও রাগে টগবগ করতে থাকে।

সুত্র : নিউজ ডেস্ক

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এ কেমন নির্মম মা ? শিশুর জন্য কুকুরের ভালোবাসা (ভিডিওসহ)

আপডেট টাইম : ০৩:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪