অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

নোয়াখালীতে ৩ ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

বাংলার খবর২৪.কম index_54475: পুলিশ হেফাজতে আসামি নির্যাতনের অভিযোগে তিন ওসি ও দুই এস আইয়ের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে।

সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের পিতা আবুল কাশেম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়ার আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম, সাবেক ওসি আবদুস সামাদ, থানার উপ পরিদর্শক(এসআই) ইকবাল বাহার চৌধুরী, চট্টগ্রামের বন্দর থানার ওসি ও এসআই মো: আসাদ।

আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে নোয়াখালী পুলিশ সুপারকে নিয়মিত মামলা হিসেবে নথিভূক্ত করে তদন্তের নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ১৬ সেপ্টম্বর চট্টগ্রামের বন্দর থানা পুলিশের সহায়তায় ছাত্রদল নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তারের পর সোনাইমুড়ি থানায় নিয়ে আসে পুলিশ। রাতে তাকে যুবলীগ নেতা আরিফ হোসেন হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়া জন্য নির্যাতন ও চাপ সৃষ্টি করে। এতে রাজি না হওয়ায় মধ্যরাতে জেলা শহরের শহীদ মিনারের পাশে পুলিশ তার বাম পায়ে গুলি করে। পরে তাকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে স্বজনরা নজরুল ইসলামকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলেন। এতে ক্ষুদ্ধ হয়ে নজরুলের পিতা আবুল কাসেম পুলিশের হেফাজতে নির্যাতন ও হেফাজতি মৃত্যু নিবারণ আইন ২০১৩/৫০ নং আইনের ১৫ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

নোয়াখালীতে ৩ ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০২:২৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০১৪