পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক,israel: গাজায় ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি শুরুর পর দুই ঘণ্টার মধ্যে আবারো হামলা গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি সেনারা।

‘হামাসের দিক থেকে প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে’- এমন অভিযোগ তুলে ইসরায়েল শুক্রবার ফের আক্রমণ শুরুর পর ৪০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ দাবি করেছে।

গাজায় ইসরায়েলি সেনাদের তিন সপ্তাহের অভিযানে দেড় সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহলের প্রচেষ্টায় সর্বশেষ এই ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিকে প্রাণহানি বন্ধের শুভ ইঙ্গিত হিসেবেই ধরে নেওয়া হয়েছিল।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রস্তাবিত ওই যুদ্ধবিরতি মেনে নেওয়ার পরও ঠিক কী কারণে তা ভাঙা হলো, সে বিষয়ে ইসরায়েল কিছু জানায়নি।

গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস ও ইসরায়েলের সম্মতিতে শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় বেলা ১১টা) থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়েছিল। যুদ্ধবিরতির ওই সময়টিতে মিশরের কায়রোতে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের আলোচনায় বসারও কথা ছিল।

উল্লেখ্য, গত ৮ জুলাই ইসরায়েলি অভিযান শুরুর পর গাজায় প্রায় ১৫শ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই সাধারণ নাগরিক। সাত হাজারেরও বেশি মানুষ ইসরায়েলি সেনাদের হামলায় আহত হয়।

অন্যদিকে, গাজার হামাস যোদ্ধাদের আক্রমণে ইসরায়েলের ৬১ সেনা নিহত হয়েছে। এছাড়া হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি নাগরিক নিহত ও অন্তত চারশ জন আহত হয়েছে বলে ইসরায়েল কর্তৃপক্ষ জানায়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও হামলা, নিহত ৪০

আপডেট টাইম : ০৭:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪