পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

লক্ষ্মীপুরে যুবদল নেতার লাশ উদ্ধার

বাংলার খবর২৪.কমindex_54644 : লক্ষ্মীপুরে যুবদল নেতা মিজানুর রহমান ওরফে বোমা মিজানের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টায় সদর উপজেলা মোহাম্মদনগর গ্রামের সিরাজ মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিজান সদর উপজেলা একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ও মান্দারী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

নিহতের পরিবার জানায়, বুধবার গভীর রাতে কে বা কারা মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে মিজানকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর সকালে মোহাম্মদনগর গ্রামের সিরাজ মিয়ার পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নুর জানান, স্থানীয় লোকজন দুপুরে মোহাম্মদনগর এলাকায় একটি পুকুরে মিজানের লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহত মিজানের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

লক্ষ্মীপুরে যুবদল নেতার লাশ উদ্ধার

আপডেট টাইম : ১০:৪২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪