পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিরিজ জেতার লক্ষ্য হাথুরুসিংহের

বাংলার খবর২৪.কমsports1_54865 : কয়েকদিন পর থেকে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এর আগে জাতীয় ক্রিকেট দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেছেন, টেস্ট-ওয়ানডে দুটি সিরিজই জিততে চায় বাংলাদেশ।

শনিবার শেষ হয়েছে ক্রিকেটারদের তিন দিনের প্রস্তুতি ম্যাচটি। এরপর সাংবাদিকদের মুখোমুখী হলে এসব কথা বলেন হাথুরুসিংহে।

জিম্বাবুয়ে সিরিজের প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সিরিজ জিততে চাই। এবং সেজন্য আমারা প্রস্তুত। আর হোম কন্ডিশনে খেলা হওয়ায় আমরা পুরোপুরি এর সুবিধা নিতে পারবো। তবে আমার মনে হয়, মাঠের লড়াই অনেক কঠিনই হবে। কারণ জিম্বাবুয়ে হোম কন্ডিশনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে খেলে এসেছে।’

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি হিসেবে একটি তিনদিনের ম্যাচ খেলেছে ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচটি কোনো হলো; এমন প্রশ্নে হাথুরুহিসংহে বলেন, ‘প্রস্তুতি ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্সে আমি খুশি। আমাদের খেলোয়াড়রা মনোযোগী ছিল। মাঠে তারা সবাই ইতিবাচক ছিল। সবার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-ফিটনেস সবকিছুতেই আমি সন্তুষ্ট।’

বাংলাদেশ দলের বড় শক্তির জায়গা স্পিন বোলররা। তিন দিনের প্রস্তুতি ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি স্পিনাররা। এ বিষয়টি কিভাবে দেখছেন এমন প্রশ্নে কোচ বলেন, ‘স্পিনাররা বল ভালোই করেছে। উইকেট পুরো ফ্লাট ছিল, তাই স্পিনাররা খুব বেশি সুবিধা পারেনি। আর ম্যাচটি ছিলো তিন দিনের। আমার মনে হয়, পাঁচ দিনের টেস্ট ম্যাচে চতুর্থ ও পঞ্চম দিনে স্পিনাররা ভাল কিছু করতে পারবে।’

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি একেরাবেই হতাশার কেটেছে বাংলাদেশ দলের জন্য। এ বেরিয়ে আশার চেষ্টা কিভাবে করছেন; এই প্রশ্নে জাতীয় দলের কোচ বলেন, ‘ঘরের মাঠে তারা (ওয়েস্ট ইন্ডিজ) অনেক শক্তিশালী দল ছিল। তারা তাদের হোম কন্ডিশন সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছে। তবে আমাদের ইতিবাচক দিক হলো- আমাদের কিছু কিছু ব্যাটসম্যান রানের মধ্যে রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আত্মবিশ্বাসী।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিরিজ জেতার লক্ষ্য হাথুরুসিংহের

আপডেট টাইম : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০১৪