অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

মাভাবিপ্রবি ২৪ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত

বাংলার খবর২৪.কম : index_54980 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সকল প্রকার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আলাউদ্দিনের সভাপতিত্বে সকল বিভাগীয় প্রধানদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আগামী ২৪ অক্টোবর এর পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মোশারফ-মনির গ্রুপের নেতাকর্মীরা রাম দা, লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলে গিয়ে ছাত্রলীগের সুমন-ছোটন গ্রুপের ওপর হামলা চালায়। এদিকে সুমন-ছোটন গ্রুপও লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করে। এ ঘটনায় কয়েকজন আহতও হন। মুক্তমঞ্চের সামনে রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় মোশারফ-মনির গ্রুপ। সাধারণ ছাত্ররা আতঙ্কে হল ছেড়ে বাইরে চলে যান। এক পর্যায়ে সুমন-ছোটন গ্রুপও হল ছেড়ে ক্যাম্পাসের বাইরে চলে যেতে বাধ্য হয়।

তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

মাভাবিপ্রবি ২৪ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত

আপডেট টাইম : ০২:০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪