পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা

বাংলার খবর২৪.কম : images_54971জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে প্রথম টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লেগস্পিনার জুবায়ের হোসেন।

এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেসার শাহাদাত হোসেন রাজীব। তার সঙ্গে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান মার্শাল আইয়্যুবও।

তবে দল থেকে বাদ পরেছেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস, অলরাউন্ডার নাসির হোসেন, পেসার রবিউল ইসলাম ও স্পিনার ইলিয়াস সানি।

আগামী ২৫ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

ঘরোয়া টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেও এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়নি ১৯ বছর বয়সী জুবায়েরের। তবে বোলিংয়ে বৈচিত্র্য আনতেই তাকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে অফস্পিনার সোহাগ গাজীকে আমরা দলে পাচ্ছিনা । তাই বোলিংয়ে বৈচিত্র্য আনতে জুবায়েরকে দলে নিয়েছি আমরা। জুবায়ের সম্ভাবনাময় একজন তরুণ ক্রিকেটার। সে যদি খেলেই তাহলে দেশের মাটিতে শুরু করাটাই ভালো। কঠিন একটা শিল্পের সে একজন প্রতিভা।

অনভিজ্ঞ হলেও তার উপস্থিতি দলকে একটি আকর্ষণীয় বোলিং বিকল্প এনে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল-হাসান, শামসুর রহমান শুভ, মুমিনুল হক, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, মাহমুদুল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব, আল-আমিন হোসেন ও তাইজুল ইসলাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা

আপডেট টাইম : ০২:০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪