পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বরিশালে ইউক্যাশ প্রতারণার অভিযোগে আটক ২

বাংলার খবর২৪.কম ff_54987: বরিশাল নগরী থেকে প্রতারণার অভিযোগে দুই ইউক্যাশ এজেন্ট কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের নগরীর বাংলাবাজার এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত দুইজন হলেন, নগরীর কালিবাড়ি রোড এলাকার অশোক কর্মকারের ছেলে সঞ্জীব কর্মকার (২৬) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার রঞ্জিত চন্দ্র মালাকারের মেয়ে জেইজি রানী (২৫)।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুল জানান, বাংলাবাজার এলাকায় সাফিন টেলিকমের মালিক রোববার বেলা ২টার দিকে ওই দুই কর্মীর কাছে ১ লাখ ৬০ হাজার টাকা ইউক্যাশ করার জন্য জমা দেন। কিন্তু ওই টাকা দুই কর্মী সন্ধ্যায়ও ইউক্যাশ মোবাইলের একাউন্টে না দেওয়ায় দোকান মালিক হতাশায় পড়ে যান। পরে টাকার ব্যাপারে ওই দুই কর্মীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা নানা অজুহাত দেখিয়ে বলেন, সোমবার টাকা দেওয়া হবে। কারণ হিসেবে জানতে চাইলে তারা দোকান মালিক সোহেল হাওলাদারকে বলেন,সংশ্লিষ্ট ইউএসবি ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে। কিন্তু টেকনিক্যাল প্রবলেম থাকায় ওই টাকা ইউক্যাশ মোবাইলের একাউন্টে পাঠানো যাচ্ছে না।

এ ঘটনায় দোকান মালিক ক্ষুব্ধ হয়ে রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই দুই ইউক্যাশ কর্মীকে ডেকে নিয়ে বাংলাবাজার এলাকায় আটকে রাখেন। পরে রাত সাড়ে ১২ দিকে দোকান মালিকের খবরের ভিত্তিতে পুলিশ তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালে ইউক্যাশ প্রতারণার অভিযোগে আটক ২

আপডেট টাইম : ০২:৩৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪