পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo দীর্ঘদিন কারাভোগের পর জামায়াত নেতা সোহেল রানা জামিনে মুক্ত, পাটগ্রামে গণসংবর্ধনা Logo বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাটা, কমেছে রাজস্ব ও কর্মসংস্থান Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির

সিলেটে অবৈধ ৩ ব্লাড ব্যাংক সিলগালা : আটক ৬

বাংলার খবর২৪.কম index_55318: সিলেট নগরীর অবৈধ ব্লাড ব্যাংকগুলোতে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তিনটি ব্লাড ব্যাংক সিলগালা ও ৬ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের পাশের বস্তিগুলোতে গড়ে উঠেছে এসব অবৈধ ব্লাডব্যাংক। এসব ব্লাড ব্যাংকের সঙ্গে ওসমানী মেডিকেলের কিছু অসাধু কর্মচারী জড়িত বলে অভিযোগ রয়েছে।

বুধবার দুপুর থেকে ওসমানী মেডিকেল কলেজ এলাকায় গোপণ সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন অফিসের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নগরীর বাগবাড়ির একটি কলোনি থেকে মাসুক আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার বাসার ফ্রিজ থেকে ৪ ব্যাগ রক্ত উদ্ধার করা হয়।

পরে নগরীর রিকাবিবাজারে অবস্থিত ট্রাস্ট ব্লাড ব্যাংক, ইউনিক ব্লাড ট্রান্সকিউশন, রেড ব্লাড ব্যাংক ও গ্রীন লাইট রোটারি প্রতিষ্ঠানে অভিযান চালায় ডিবি পুলিশ।

এসময় ট্রাস্ট ব্লাড ব্যাংক থেকে জাবের আহমদ, মিল্টন, তানবীর, সাহেদ ও লিটন মিয়াকে আটক করা হয়।

তবে লাইসেন্স না থাকায় ট্রাস্ট ব্লাড ব্যাংক, ইউনিক ট্রান্সকিউশন ও রেড ব্লাডব্যাংকে সিলগালাও করা হয়।

এ অভিযানে নেতৃত্বে দেন সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জাবেদুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মল্লিক আহসান উদ্দিন সামি, বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের প্রতিনিধি নুরুল হক ও সিভিল সার্জনের একজন প্রতিনিধি।

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জাবেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ব্লাড ব্যাংকের কোনো লাইসেন্স নেই। রক্ত পরিশোধন ছাড়াই এরা একজনের রক্ত অন্য জনকে দিচ্ছে। তাছাড়া অনেক সময় মাদকাসক্তদের কাছ থেকে রক্ত নিয়ে ভালো মানুষকে দিচ্ছে।

তিনি আরো জানান, অভিযানে ৩টি ব্লাডব্যাংককে সিলগালা ও ৬ জনকে আটক করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সিলেটে অবৈধ ৩ ব্লাড ব্যাংক সিলগালা : আটক ৬

আপডেট টাইম : ০২:২০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪