পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

লালমনিরহাট হাতীবান্ধার গোতামারী সীমান্ত এলাকায় যুবকের রহস্যজনক মৃত্যু।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাধীন গোতামারী সীমান্ত এলাকায় গোবিন্দ (৩২) নামের এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। গত বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে দিকে একই এলাকার একরামুল ওরফে মীরের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে গোবিন্দ একই গ্রামের সুরেশ চন্দ্রের ছেলে । তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে কেউই বলতে পারেনি

গোতামারী ইউনিয়ন পরিষদের সদস্য সাজু মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, গোবিন্দ মূলত ভারতীয় গরুর ব্যবসার সঙ্গে জড়িত। মীরের বাড়িতে তার মোটামোটি ভাবে যাতায়াত ছিল। সে অসুস্থ হয়ে পড়লে ওই বাড়ির সদস্যরা গোবিন্দের সেবাযত্ন করে। পরে সে মারা যায়। তবে কি কারণে সে অসুস্থ হয়ে পড়েছিল তা কেউই স্পষ্ট ভাবে জানাতে পারেনি। স্থানীয় অনেকের ধারণা গোবিন্দ গভীর রাতে সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফর ধাওয়া খেয়ে অসুস্থ হয়ে থাকতে পারে। পরে সে মীরের বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানেই তার মৃত্যু হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ময়না তদন্তের পর জানা যাবে গোবিন্দের মৃত্যুর প্রকৃত কারণ। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

লালমনিরহাট হাতীবান্ধার গোতামারী সীমান্ত এলাকায় যুবকের রহস্যজনক মৃত্যু।

আপডেট টাইম : ১২:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩