পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

বগুড়া আদমদীঘিতে চাচিকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

নাসিরা সুলতানা : বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরধরে দিনের বেলা প্রকাশ্যে নিজ ভাসুরের ছেলে বাড়িতে ঢুকে মুরশিদা বেগম (৪০) নামের এক গৃহবধুকে ধারালো হাসুয়া দিয়ে মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। মারাত্মক জখম মুরশিদা বেগমকে প্রতিবেশিরা উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে আশংকাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল রোববার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় আদমদীঘি উপজেলার গোড়গ্রাম বাউস্তপাড়ায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার গোড়গ্রাম বাউস্তপাড়ার মুরশিদা বেগমের পরিবারের সাথে ভাসুর আবু বক্কর ছিদ্দিকের পরিবারের বেশ কিছুদিন যাবত পারিবারিক কলহ চলছে। কিছুদিন পূর্বে আবু বক্কর ছিদ্দিকের ছেলে আহাদ আলী তার চাচি মুরশিদা বেগমের ছেলে
মহানুরকে মারপিটে আহত করে। এ ঘটনায় থানায় অভিযোগ রয়েছে। এরজের ধরে গতকাল রোববার সকালে ভাসুরের ছেলে আহাদ আলী তার চাচি মুরশিদা বেগমের বাড়িতে ঢুকে তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে মাথায় উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্ঠা করে পালিয়ে যায়। মুরশিদার চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ঘটনাস্থলে গিয়ে আহাদ আলীসহ তার পরিবারকে পাওয়া যায়নি। তারা বাড়ির গেটে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে। মুরশিদা বেগমের ছেলে মহানুর জানায়, বেশ কিছুদিন যাবত পারিবারিক কলহের জেরধরে আহাদ আলী সম্প্রতি তাকে মারধর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ রয়েছে। গত রোববার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে তার মা মুরশিদা বেগমকে আহাদ আলী হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা
করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান,
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী প্রক্রিয়া চলছে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

বগুড়া আদমদীঘিতে চাচিকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট টাইম : ০৪:৩০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪