পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিলেটে বাথরুম থেকে ২ জনের লাশ উদ্ধার: আটক ৪

বাংলার খবর২৪.কম : index_55424নিখোঁজ হওয়ার ৬ দিন পর সিলেটের বালাগঞ্জ সদর উপজেলার পূর্ববাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ শুকুর ওরফে কালা হুজুর (৫৫) ও সিএনজিচালিত অটোরিকশা চালক আরশ আলীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইলাশ গ্রামে নিহত ইমাম আব্দুল হামিদের শ্যালিকার বাড়ির বাথরুম থেকে এই লাশ দুইটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত ইমাম আব্দুল হামিদের শ্যালিকা আফিয়া বেগম (৪২), তার ছেলে মারজানুল আলম শিমুল (২২), শাকিল আহমদ (২০) ও মেয়ে শারমিন বেগমকে (১৮) আটক করেছে পুলিশ। নিহত ইমাম আব্দুল হামিদ উপজেলার কারমাপুর গ্রামের বাসিন্দা। গাড়ি চালক আরশ আলী উপজেলার কাশিপুর গ্রামের বাহার উল্লাহর ছেলে।

সূত্র জানায়, গত ১৮ অক্টোবর রাত ১০টার দিকে নিখোঁজ হন ইমাম মাওলানা আব্দুল হামিদ শুকুর ও গাড়ি চালক আরশ আলী বালাগঞ্জ বাজার থেকে অটোরিকশাযোগে তাজপুর এলাকার দিকে যাওয়ার পথে তারা নিখোঁজ হন।

পরে ১৯ অক্টোবর ভোরে পাশ্ববর্তী ওসমানী নগর থানার তাজপুর ইউনিয়নের কাজিরগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। পরে উভয় পরিবারের পক্ষ থেকে বালাগঞ্জ পৃথক জিডি দায়ের করা হয়।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের হত্যার পরে তাদের লাশ বাথরুমের সেফটি ট্যাংকে ফেলে রাখা হয়েছিল।

তিনি আরো জানান, জোড়া খুনের নেপথ্যে কোনো ঘটনা রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিলেটে বাথরুম থেকে ২ জনের লাশ উদ্ধার: আটক ৪

আপডেট টাইম : ০৩:০০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪