অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

মালিবাগে উদ্ধারকৃত অস্ত্রটি নূর হোসেনের, আটক ১

বাংলার খবর২৪.কম:pistol_sm_992683700 রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে দুর্ঘটনায় বিধ্বস্ত প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তলটি নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের বলে জানিয়েছে পুলিশ।

এছাড়াও এ দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ, যারা ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।

শনিবার বিকালে দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পরে পিস্তলটির মালিকানা নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ওসি আব্দুল মজিদ।
, ‘নারায়ণগঞ্জ থেকে অস্ত্রের লাইন্সেস এনে মিলিয়ে দেখেছি অস্ত্রটি নূর হোসেনের নামে লাইন্সেস করা। এ বিষয়ে আরও বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

‘নূর হোসেনের দুটি লাইসেন্স করা অস্ত্র পাওয়া যাচ্ছিল না। তার মধ্যে এটি একটি।’
তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে রহমান আনসারি নামে একজনকে সনাক্ত করে আটক করা হয়েছে। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে পুলিশ প্রহরায় সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাকে জিজ্ঞাসাবাদ করতে পারলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বাকি আহতদেরও আটক করতে পুলিশ অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি আব্দুল মজিদ।

শুক্রবার বিকালে মালিবাগ রেলক্রসিংয়ে শুক্রবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘চট্টলা এক্সপ্রেস’ এর ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হন।

খবর পেয়ে কমলাপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময়ে আহতরা সটকে পড়ে। তখন থেকেই পুলিশ আহতদের খুঁজছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

মালিবাগে উদ্ধারকৃত অস্ত্রটি নূর হোসেনের, আটক ১

আপডেট টাইম : ০১:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪