পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

শৈলকুপায় স্বামীর উপর অভিমান করে নববধূর আত্মহত্যা

বাংলার খবর২৪.কম index_55454 : ঝিনাইদহের শৈলকুপায় স্বামীর উপর অভিমান করে তিথি সাহা(১৭) নামে এক নববধূ আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় তিথি সাহা। সে মধ্যপাড়ার বিপুল সাহার মেয়ে।

পরিবারের লোকজন জানতে পেরে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শুক্রবার সকালে পুলিশ সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, গত ৯ মাস আগে নগরপাড়ার সুব্রত ওরফে বাবু সাহার ছেলে সীমান্ত সাহার সঙ্গে সম্পর্কের সূত্র ধরে উভয় পরিবারের সম্মতিতে তিথি সাহার বিয়ে হয়। তিথি সাহা শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। বৃহস্পতিবার কালীপূঁজায় দীপাবলি উৎসবের রাতে স্বামীর উপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

পুলিশ জানিয়েছে, সুরতহাল রিপোর্টে গলায় একটি দাগ পাওয়া গেছে, যা আত্মহত্যার প্রাথমিক আলামত হতে পারে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে সেটি আত্মহত্যা না অন্যকিছু।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিঞা জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন নাই, তবে গলাতে দাগ আছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

শৈলকুপায় স্বামীর উপর অভিমান করে নববধূর আত্মহত্যা

আপডেট টাইম : ০৮:৪৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪