অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

বগুড়ার সানির ঝুলন্ত লাশ নবাবগঞ্জ আবাসিক হোটেল থেকে উদ্ধার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী গ্রামের পিকআপ চালক রবিউল ইসলাম সানি (২৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার নবাবগঞ্জ সদর থানা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম সানি বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি গ্রামের বকুল শাহ’র পুত্র। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিউল ইসলাম সানি সে বাগেরহাট জেলার তরিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর (আরবিএস) স্যানিটারি ও টাইলসের মালামাল বিক্রি কাজে নিয়োজিত থেকে পিকআপ চালাতেন৷ সে ৩ বছর যাবত ওই মালিকের পিকআপ চালিয়ে মালামাল সরবরাহ করতেন। অন্যান্য দিনের ন্যায় রবিউল ইসলাম সানি মঙ্গলবার দুপুর ২টায়
কাজ শেষে উপজেলা সদর থানা মসজিদের পাশে “পান্থশালা আবাসিক ব্যাচেলর ম্যাচ” নামের একটি আবাসিক হোটেলের সামনে পিকআপ ভ্যানটি পার্কিং করে পার্শ্ববর্তী দোকানে মাল সরবরাহ করেন। মালামাল দোকানে ডেলিভারি শেষ করে তার সহকারীরা রবিউল কে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। তার ফোনে অনেক বার কল করা হলেও ফোন রিসিভ হয় না। এ সময় মালিক তরিকুল ইসলাম মনে করেন রবিউল হয়তো “পান্থশালা আবাসিক ব্যাচেলর ম্যাচে গিয়ে ঘুমাচ্ছে। রবিউল আগে থেকেই মার্কেট শেষ করে ওই আবাসিক হোটেলে রাত্রী যাপন করতেন। তরিকুল কোথাও না পেয়ে রবিউলের ভাড়া করা কক্ষের দরজায় গিয়ে ডাকাডাকি করেন৷ এতে তার সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তরিকুল ইসলাম থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করেন৷ এদিকে রাতেই রবিউল ইসলাম সানির মৃত্যুর সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন রাতেই মরদেহ আনতে নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। জানতে চাইলে এবিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম জানান ‘পারিবারিক কলহের জেরে রবিউল আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবারের লোকজন এসেছিল লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর আ. রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর তাদের হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ওসি জানান। বুধবার বিকাল ৩টায় রবিউল ইসলাম সানির মরদেহ তার হাজরাদিঘী উত্তরপাড় গ্রামে পৌছিলে এখানে শোকের ছায়া নেমে আসে। মৃত রবিউলের পরিবারে রওশন নামে একটি ফুটফুটে পুত্র সন্তান রয়েছে।

Tag :

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

বগুড়ার সানির ঝুলন্ত লাশ নবাবগঞ্জ আবাসিক হোটেল থেকে উদ্ধার

আপডেট টাইম : ০৩:২৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪