পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নওগাঁ মান্দায় সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ

( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় আ.লীগ কর্মীদের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সংখ্যালঘু পরিবারের পৌণে ৪ বিঘা ফসলি দখল করে নিয়েছেন। দখল দৌরাত্ম ও অভিযুক্তদের ভয়ে সংখ্যালঘু পরিবার আমন মৌসুমের ফসল উৎপাদন করতে পারেনি। ফসল রোপণ করতে না পরায় পরিবার নিয়ে দুঃশ্চিন্তায় আছেন ভুক্তভোগী অসিম কুমার প্রামানিক। ভুক্তভোগী অসিম কুমার উপজেলার নুরুল্যাবাদ পালপাড়া এলাকার মৃত উপেন্দ্রনাথ পালের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন, উপজেলার বড় চকচম্পক গ্রামের মৃত হস উদ্দীনের ছেলে শাহাদ আলী, সেকেন্দার আলী, আব্দুল জলিল, আব্দুস ছাত্তার, আলতাব হোসেন ও দুলাল হোসেন। ভূক্তভোগী পরিবার ও অভিযোগ সুত্রে জানাগেছে, গত সেপ্টেম্বর ২০১২ খ্রিস্টাব্দে ভুক্তভোগী উজ্জ্বল ও অসিত পাল এস এ, আর এস খতিয়ান মূলে গনেশ নামে এক ব্যক্তির বিবাদমান জমি ক্রয় করেন। অদ্যবধি থেকে ভূক্তভোগী পরিবার দখল এবং চাষাবাদ করে আসছিলেন। হঠাৎ করে অভিযুক্তরা ক্রয়কৃত বড় চকচম্পক মৌজার হাল ৯৩ খতিয়ানের ১১০,১০১ ও ২৯৮ দাগের জমি দখল চেষ্টার পায়তারা করছেন। একই সাথে ফসল রোপণে বাঁধা প্রদান করেন। অভিযুক্তরা আদালতে একটি মামলা দায়ের করে উক্ত জমি দখলের চেষ্টাসহ রোপণ কাজে বাঁধা প্রদান করেন। আমরা প্রাণনাশের ভয়ে জমিতে আমন ধান রোপণ করতে পারিনি। অচিরেই জমি ফিরিয়ে পেতে প্রাশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভূক্তভোগী পরিবার। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল জলিল বলেন, ২০ সালের খতিয়ানে আমরা জমির মালিক এর কারণে আমরা জমিতে বাঁধা দিয়েছি এবং আদালতে একটা মামলা করেছি। মামলা রায় এখনো হয়নি। তারা যদি উপযুক্ত কাগজ পত্র আমাদেরকে দেখায় তাহলে আমরা জমি ছেড়ে দিবো। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এসংক্রান্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নওগাঁ মান্দায় সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ

আপডেট টাইম : ০৫:৫৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪