পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বগুড়ায় ভারতে মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

(বগুড়া) প্রতিনিধিঃ-

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ কর্মসুচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা পৃথকভাবে কর্মসূচি পালন করেন। শজিমেক হাসপাতাল চত্বরে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাসুল (সা.) প্রেমিক ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। অপরদিকে, দুপুরে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা শহরের সাতমাথা মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী নুর নবী হোসেন, বেলাল হোসেন, রাহাত, সাগর, আসাদুজ্জামান, ফজলে রাব্বি, মারুফ, মোমিনুল, আবু সায়েম, হৃদয়, পাপন প্রমুখ। কর্মসূচিতে বক্তারা, রাসুল (সা.) কে অবমাননাকর বক্তব্যের দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচার দাবি করেন। এসময় তারা জানান, রাসুল (সাঃ) আমাদের আদর্শ সেই রাসুলকে অবমাননা করা হয়েছে। এটা মুসলমান হয়ে আমরা কিছুতেই মেনে নিতে পারি না। শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় ভারতে মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪