পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

৩ অক্টোবর লালমনিরহাটে আমবয়ানের মধ্যদিয়ে জেলা ইজতেমা শুরু

খাজা রাশেদ,স্টাফ রিপোর্টার

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ৩ দিন ব্যাপী জেলা জেলা ইজতেমা শুরু হতে যাচ্ছে। এতে ধর্মের আলোকে বয়ান করবেন তাবলীগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য পাঁচ আলেম।

জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য হাসান আলী জানান, আগামী ৩, ৪ ও ৫ অক্টোবর লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিতব্য জেলা জেলা ইজতেমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বৃহষ্পতিবার (৩ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ৩ দিন ব্যাপী জেলা মিনি ইজতেমা শুরু হয়ে (৫ অক্টোবর) আখেরি মোনাজাতে মাধ্যমে শেষ হওয়া কথা রয়েছে। এবারে জেলার ৫ উপজেলা ও দুইটি পৌরসভার ১৮নটি ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিবেন। ধর্মের আলোকে বয়ান করবেন তাবলীগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য পাঁচ আলেম।

জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য হারুন অর রশিদ জানান, বিশাল এলাকা জুড়ে বাঁশ দিয়ে ছামিয়ানা তাবু টাঙ্গিয়ে ইজতেমা প্রাঙ্গণে স্থাপন করা হচ্ছে একশ’র ওপরে শৌচাগার, গোসলখানা ও অজুখানা, অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। সেই সাথে ইজতেমায় প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি শতাধিক সেচ্ছাসেবী জোরদার করা হয়েছে।

লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয়, সে জন্য ইজতেমার নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে জেলাকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩ অক্টোবর লালমনিরহাটে আমবয়ানের মধ্যদিয়ে জেলা ইজতেমা শুরু

আপডেট টাইম : ০৩:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪