পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

লালমনিরহাটে বন্যার্তদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘এক্স-ক্যাডেট ফোরাম’ (ই,সি,এফ)।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে লালমনিহাট জেলার তিস্তা নদীর তীরবর্তী অঞ্চল সহ আশপাশের এলাকা গুলোতে বন্যার সৃষ্টি হয়েছে। বসতভিটা ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছে মানুষজন জ্বলছে না চুলায় আগুন। দেখা দিয়েছে গো খাদ্যের সংকট, অনাহারে অর্ধাহারে ভিজে পোশাকে দিন কাটছে তাদের।

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চর গোবর্ধন, দেওডোবা ও বারোঘরিয়া এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সংকটময় পরিস্থিতিতে পাশে দাঁড়ালেন এক্স ক্যাডেট ফোরাম (ই,সি,এফ) । এক্স- ক্যাডেটস ফোরাম (ই, সি, এফ) আদিতমারী উপজেলা সমাজসেবার মাধ্যমে প্রায় দুইশ পরিবারের মাঝে ‘আপদকালীন আর্থিক সহায়তা’ হিসেবে জনপ্রতি ১০০০ করে টাকা নগদ অর্থ বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার সমাজ সেবা কার্যালয়ে এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আয়োজনে এক্স ক্যাডেটস ফোরামের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাগফি রেজা সিদ্দিক, বহি:পরামর্শক, রাজশাহী সিটি কর্পোরেশন (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।) আরো উপস্থিত ছিলেন, মোঃ মাসুদ রানা উপজেলা সমাজসেবা অফিসার আদিতমারী লালমনিরহাট, এবং প্রতিযশা চলচ্চিত্র পরিচালক জনাব খিজির হায়াত খান এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।

প্রাক্তন ক্যাডেটদের প্রতিনিধিরা বলেন, বন্যার্তদের সাহায্য করা মানে তাদের প্রতি করুণা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্যের বিষয় এবং এটি অন্যতম মানবিক গুণ । আদিতমারীর যে স্থানগুলো বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সংগঠন ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে এ অর্থ বিতরণ করা হয়েছে এ ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। শুধু তাই নয় যাতায়াতের অসুবিধা হলে আমরা তিস্তার বন্যা কবলিত লোকজনের যাতায়াতের সুবিধার্থে নৌকা দেবার প্রতিশ্রুতি দিয়েছি।

এ বিষয়ে সাহায্য নিতে আসা বন্যা কবলিত গরিব, দুস্থ ও অসহায় লোকদের সাথে কথা বলে জানা যায়, তারা বেশ কিছুদিন থেকে, চুলায় রান্না করতে পারছে না তাই তারা ভালোভাবে খেতে পারছে না ভিজে কাপড় ও অনাহারে দিন কাটছে তাদের, গো খাদ্যের সংকট দেখা দিয়েছে, এমন দুঃসময়ে এরকম সহযোগিতা পেয়ে আমরা অনেক খুশি এবং আমরা সকলেই তাদের জন্য দোয়া করব।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

লালমনিরহাটে বন্যার্তদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘এক্স-ক্যাডেট ফোরাম’ (ই,সি,এফ)।

আপডেট টাইম : ০৪:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪