পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গ্রামীণ শিল্পায়নে গবেষণা জরুরি : ইয়াফেস ওসমান

বাংলার খবর২৪.কম eafes-osman20110817180232_1700_55717 : দারিদ্র বিমোচনে গ্রামীণ শিল্পায়নের উপর বিস্তারিত গবেষণা অতি জরুরি বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

রোববার বিকেল ৩ টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পিকেএসএফ (পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন) এর ২৫ বছর পদার্পণ উপলক্ষে ‘রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত দ্বিতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গ্রামীণ শিল্পায়নের উপর বিস্তারিত গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিক পন্থায় গ্রামীণ শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে।

বাংলাদেশের মানুষকে বিজ্ঞানমনস্ক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে সাহায্য এবং প্রশিক্ষণ দিতে পারলে মানুষ তার নিজের মতো করেই উন্নতি করতে পারবে।

পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম বলেন, পল্লী এলাকায় শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকে দারিদ্র বিমোচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। পিকেএসএফ এ লক্ষ্যে কাজ করছে। পিকেএসএফ সারাদেশে ৬০০ টি ব্যবসা গুচ্ছ চিহ্নিত করেছে এবং এর অনেক গুলোতে অর্থায়ন করছে।

এছাড়া সেমিনারে আরো উপস্থিত ছিলেন, ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট মাহবুবুল ইসলাম খান, জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গ্রামীণ শিল্পায়নে গবেষণা জরুরি : ইয়াফেস ওসমান

আপডেট টাইম : ০১:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০১৪