অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

নাটোরের লালপুরে হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্বাধীন আলম হোসেন
লালপুর নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে হেরোইন বহনের দায়ে মোঃ কবির ইসলাম (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয়  আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত মোঃ কবির ইসলাম রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ মণ্ডলপাড়া গ্রামের মোঃ মুনতাজ আলীর ছেলে।

নাটোর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওবায়দুল বারী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২০২২ সালের ১৫ নভেম্বর গোপন খবর পেয়ে র‌্যাব- ৫ সিপিসি- ২ এর সদস্যরা নাটোর জেলার লালপুর উপজেলার তিলকপুর রবি মার্কেটের সামনে গোপন সংবাদ এর ভিক্তিতে অভিযান পরিচালনা করে কবিরকে আটক করে। এ সময় তার পায়ের স্যান্ডেলের তলা কেটে বের করা হয় ২২০ গ্রাম হেরোইন।

এ ঘটনায় র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ বুলবুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে মামলার চার্জশিট দেওয়া হয়।

ওই মামলার প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর অনুমান ১.৩০ ঘটিকার সময় এ রায় দেন বিচারক।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

নাটোরের লালপুরে হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ০৪:৩৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪