অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতার নামে মামলা

বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে কয়েকজন গরিব মহিলার কাছ থেকে ভিজিডি’র ২৪ চাল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শার্শা থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন, বাগআঁচড়া ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, হলপট্রি এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাসুদ এবং রনি, ফয়েজ পাটয়ারির ছেলে ফারুক হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদ হোসেন, সাতমাইলের সুরত আলির ছেলে উজ্জল হোসেন, নুর হোসেনের ছেলে সবিনুর, রশিদ মোল্লার ছেলে সাগরসহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি’র চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়া গ্রামের তাসলিমা বেগম, হাজিরা বেগম, সাত মাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরো কয়েকজন গরিব অসহায় মহিলা। তারা চাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে ছিনতাইকারী দলের সদস্যরা যশোর সাতক্ষীরা সড়কের ওই এলাকার ইসমাইল চাঁতালের সামনে থেকে তাদের মারপিট করে ২৪ বস্তা ভিজিডির চাল বহনকারী ভ্যান থেকে চাল ছিনতাই করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা বলেন, আমারা গরিব তাই সরকার থেকে আমাদের ভিজিডি’র চালের কার্ডের মাধ্যমে চাল দেওয়া হয়। চাল নিয়ে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে সকল চাল ছিনতাই করে নেয়। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে পুলিশ অভিযুক্তদের এখনো আটক করতে পারিনি।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগআঁচড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সবুর মামলাটি তদন্ত করছেন। ১৫ বস্তা চাল ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি চাল উদ্ধারের চেষ্টা চলছে। মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতার নামে মামলা

আপডেট টাইম : ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪