পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অবশেষে জয় টাইগারদের থাবায়

বাংলার খবর২৪.কম : image_144182.196409একটি জয়ের জন্য দীর্ঘ প্রতীক্ষা। দীর্ঘ খরা কাটিয়ে আজ সেই অধরা জয় ধরা দিয়েছে টাইগারদের থাবায়। বাংলাদেশ জিম্বাবুয়েকে হারালো ৩ উইকেটে। অনবদ্য বোলিংয় জিম্বাবুয়েকে কুপোকাত করেছেন তাইজুল। জয়ের শেষ ছোঁয়াতে তার উপস্থিতি ছিল। কারণ আট উইকেট নিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নিলেও জয়সূচক শেষ চার রানটিও আসে তার উইলো থেকেই।
শেষ জুটিতে ব্যাটিং এ ছিলেন মুশফিকুর রহিম। তিনি করেছেন ২৩ রান। তাকে সঙ্গ দিয়েছেন তাইজুল। তাইজুল অপরাজিত ছিলেন ১৫ রানে। এর আগে শাহাদাত ১১ রানে পানিয়াঙ্গারার বলে ফিরে যান। প্রথম টেস্টের তৃতীয় দিনে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১১৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জয়ের জন্য জিম্বাবুয়ে স্বাগতিকদের সামনে ১০১ রানের টার্গেট দেয় তারই লক্ষ্যে বাংলাদেশ ব্যাটিং এ নামলে শুরুতেই হোঁচট খায় তারা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল। চিগুম্বুরার বলে টেইলরের কাছে সহজ ক্যাচ তুলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন গত ইনিংসে ৫ রান করা তামিম।
ইনিংসের চতুর্থ ওভারে পানিয়াঙ্গারা বোল্ড আউট করে সাজঘরে ফেরত পাঠান শামসুর রহমানকে। আর পরের ওভারে চিগুম্বুরা নিজের বলে নিজেই ক্যাচ ধরে মুমিনুলকে ফেরত পাঠান। এরপর ব্যাটিংয়ের হাল ধরেন মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান। দুজনে জুটি গড়েন ৪৬ রানের। সাকিব চাতারার বলে স্লিপে দাঁড়ানো নাইম্বুর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৫ রানে আউট হন।
এদিকে বাংলাদেশের পক্ষে তাইজুল একাই ৮ উইকেট নিয়েছেন। ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শুরুতে সোমবার সকালে তাইজুল ইসলামের বলে সাজঘরে ফিরেছেন সিবান্দা (১৪)। কিছুক্ষণ পর আবার আঘাত হেনেছেন শাহাদাত হোসেন। তিনি মাসাকাদজাকে ক্লিন বোল্ড করেছেন। আউট হওয়ার আগে তিনি করেছেন ৫ রান।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৫৪ রান করে। সর্বোচ্চ স্কোরার অধিনায়ক মুশফিকুর রহিম (৬৪)। জিম্বাবুয়ের হয়ে ৫ উইকেট নিয়েছেন পানিয়াঙ্গারা।
জিম্বাবুয়ে টসে জিতে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ঘূর্ণিতে ২৪০ রানে গুটিয়ে যায়। সাকিব একাই নেন ৬ উইকেট। জুবায়ের হোসেন লিখন নেন ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন রাজীব ও তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন ওপেনার সিকান্দার রাজা। এ ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার ১৯ বছর বয়সী এ তরুণ।
২৫ অক্টোবর শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, শামসুর রহমান শুভ, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন, আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ভুসিমুজি সিবান্দা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, ক্রেগ আরভিন, তাফাজওয়া কামুঙ্গোজি, হ্যামিল্টন মাসাকাদজা, জন নিয়ম্বু, তিনাশে পানিয়াঙ্গারা

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অবশেষে জয় টাইগারদের থাবায়

আপডেট টাইম : ১২:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪