অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

পাটগ্রামে ঘোড়ার হাল চাষে পরিবার চলে বৃদ্ধ মমিনের

নিজস্ব সংবাদদাতা

কৃষি যন্ত্রপাতির আধুনিক যুগে গরু-মহিষ দিয়ে হাল চাষ প্রচলন প্রায় উঠে গেছে। গরু মহিষ দিয়ে হাল চাষ চোখে পড়ে না তেমন। ঠিক এই সময়ে এসে ঘোড়া দিয়ে হাল চাষের ঘটনা খুবই বিরল।

আর সেখানে মাঠে গরু-মহিষের বদলে ঘোড়া দিয়ে অন্যের জমিচাষ করছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের বাসিন্দা আব্দুল মমিন(৬৬)। তার স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বসত ভিটা ছাড়া কোন জায়গা জমি নেই। ঘোড়া দিয়ে হাল চাষ করে চালান সংসার।

এক বিঘা জমি ঘোড়া দিয়ে হাল চাষ করে নেন ৪০০ থেকে ৫০০ টাকা। ঘোড়া দিয়ে হাল চাষকারী বৃদ্ধ আব্দুল মমিন(৬৬) বলেন, আমার নিজের কোন জমি নেই। মানুষের জমিতে হাল চাষ করি। বিঘা প্রতি ৫০০ টাকা নেই।

গরুর চেয়ে ঘোড়া বেশি হাঁটাচলা করে। ফলে কম সময়ে অনেক বেশি জমি চাষ করা সম্ভব । এক দিনে দুই-তিন বিঘা পর্যন্ত জমিতে হালচাষ করা যায়। আমি গরিব মানুষ। এই কাজ করেপরিবার চালাই।,

এ বিষয়ে জমির মালিক কৃষক ইমান আলী (৪০)বলেন, আমি ঘোড়া দিয়ে জমি চাষ করেছি। আমার জমির চতুর্দিকে সবজিও ভুট্টার আবাদ। ট্রাক্টর বা পাওয়ার টিলার ঢোকার মত রাস্তা নাই। জমি কি দিয়ে চাষ করবো দুশ্চিন্তায় পড়েছিলাম । আগের মতো গরু দিয়ে হাল চাষও এখন নাই। একজনের কাছে জানতে পারলাম মমিন চাচা ঘোড়া দিয়ে হাল চাষ করে। ঘোড়ার শক্তি গরুর চেয়ে অনেক বেশি। ঘোড়া খুব দ্রুত হাঁটে তাই হাল চাষও দ্রুত হয়। চাষ খুব ভালো হয়।,

এ বিষয়ে পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ হারুন মিয়া বলেন, ‘আধুনিক কৃষি যন্ত্রপাতির যুগে প্রায় কৃষকরাই এখন উন্নত মানের যন্ত্র দিয়ে দিয়ে জমি চাষ করেন। এখন গরু-মহিষের হাল চাষ চোখে পড়ে না সেখানে ঘোড়া দিয়ে হালচাষ করাটা বিরল । আব্দুল মমিন নিজের জীবিকার প্রয়োজনে অন্যের জমিতে ঘোড়া দিয়ে চাষ বা মই দিচ্ছেন। তবে আমরা কৃষি বিভাগ কৃষকদের সবসময় আধুনিক যন্ত্র ব্যবহার করে চাষাবাদের জন্য পরামর্শ দেই।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

পাটগ্রামে ঘোড়ার হাল চাষে পরিবার চলে বৃদ্ধ মমিনের

আপডেট টাইম : ০৫:৩৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫