পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লালমনিরহাটে, স্বরণামতি ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় চাচা ও ভাতিজির মর্মান্তিক মৃত্যু

মোঃ আব্দুর রাজ্জাক, নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটের আদিতমারীতে দ্রুতগামী নৈশ্যকোচের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চাচা ও ভাতিজির মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা ঘটছে।

২৮ ফেব্রুয়ারি (শুক্রবার )সকালের উপজেলার স্বর্ণামতি ব্রিজ এলাকায় লালমনিরহাট থেকে বুড়িমারীগামী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত চাচার নাম রমজান আলী ওরফে বাদশাহ (৫০), তিনি কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীখাতা পাটোয়ারীটারী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। ভাতিজি খাদিজা তুল কোবরা ওরফে খুশী (২৫) একই এলাকার খুরশিদ আলমের মেয়ে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাতিজি খাদিজার জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকুরির পরীক্ষা থাকায় সকালে তাকে নিয়ে চাচা রমজান মোটরসাইকেলে করে লালমনিরহাটে যাচ্ছিলেন। পথিমধ্যে স্বর্নামতি ব্রিজের পশ্চিম পাশে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে বুড়িমারীগামী নাভিলা পরিবহনের (ঢাকা মে. ব-১২-৩১০৮) নামের একটি যাত্রীবাহী নৈশকোচের সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই রমজান নিহত হন ও মোটর সাইকেলটি একেবারেই দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত খাদিজাকে স্থানীয়রা উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) রেফার করেন। পরে অ্যাম্বুলেন্স যোগে গুরতর আহত খুশীকে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।

দলগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওয়ারেছ আলী বলেন, ‘কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সে করে খুশীর (খাদিজা) মৃতদেহ নিয়ে আসা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। সৃষ্টিকর্তা পরিবারটিকে এই শোক সহ্য করার শক্তি দিন এই দোয়া করি।’

আদিতমারী থানার ওসি আলী আকবর জানিয়েছেন ,‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে তবে চালককে আটক করা যায়নি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লালমনিরহাটে, স্বরণামতি ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় চাচা ও ভাতিজির মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ০২:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫