পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পাটগ্রামে  ফ্যামিলি কার্ড বঞ্চিতদের বিক্ষোভ বন্ধ টিসিবি পন্য বিতরন

আনিছুর রহমান পাটগ্রাম প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌরসভায় নতুন ফ্যামিলি কার্ড ধারী ১৪৫০ জনের কাছে টিসিবি বিতরন করতে গেলে ফ্যামিলি কার্ড বঞ্চিতরা এসে বিক্ষোভ শুরু করে। ফলে বন্ধ হয়ে যায় টিসিবি পন্য বিতরন। ১০ ই মার্চ সোমবার বিকেলে পৌর ভবনের সামনে গিয়ে টিসিবি সুবিধাভোগী প্রায় ৫ শতাধিক মানুষ বিক্ষোভ করতে থাকে। পরে যানাজায়, পাটগ্রাম পৌর সভার ৯ টি ওয়ার্ডে মোট টিসিবি সুবিধা ভোগী ছিল ৩৬৭১ জন কিন্তু ফ্যামিলি কার্ড পেয়েছে মাত্র ১৪৫০ জন । বিক্ষোভের মুখে পরে বন্ধ করে টিসিবি পন্য বিতরণ। রিক্সা চালক রহিম বলেন, আমি টিসিবি পন্য শুরু থেকেই পেয়ে আসছি তাহলে এখন কেন পাব না। চার দিন এসে ঘুরে গেছি কিন্তু ফ্যামিলি কার্ড পাইনি। কেন পাইনি তা তারা বলে না। আমি কার্ড পাইনি কিন্ত যারা সাবলম্বী তারা ঠিকেই পেয়েছে। উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সুমন বলেন, পৌরসভায় এখনও আওয়ামী লীগের প্রেতাত্য বসে আছে। পৌর কর্মচারীদের আত্নীয় স্বজনরা ফ্যামিলি কার্ড পেলেও সাধারন মানুষ পাচ্ছে না। পাটগ্রাম পৌর এলাকার আরিফ হোসেন বলেন আমি আমার ফ্যামিলি কার্ড না পেলেও পয়সা ওয়ালা ধনী ব্যক্তিরা ঠিকেই পেয়েছে। একই পরিবারে দু তিন জন পেলেও সাধারন মানুষ পায় নি। টিসিবির ফ্যামিলি কার্ড বঞ্চিতরা প্রায় ২ ঘন্টা বিক্ষোভ করে অবরুদ্ধ করে রাখে পৌর প্রসাশক জিল্লুর রহমান সহ পৌর কর্মচারীদের। পরে টিসিবি পন্য বিতরন বন্ধ ঘোষনা করা হলে বিক্ষুব্ধ জনতা চলে যায়। এবিষয়ে পৌর কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি। পৌর প্রশাসক জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

পাটগ্রামে  ফ্যামিলি কার্ড বঞ্চিতদের বিক্ষোভ বন্ধ টিসিবি পন্য বিতরন

আপডেট টাইম : ০২:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫