পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

পাটগ্রাম সীমান্ত থেকে দুইজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে চলতি এস.এস.সি পরীক্ষার পরীক্ষার্থী ভাগিনা রিমন (১৬) ও মামা সাজেদুল ইসলাম জবেদ (২০) নামে দুইজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (০২ মে) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর উপপিলার সংলগ্ন শূন্যরেখার ভারতীয় চা বাগান দেখতে যায় উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহমতপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাক হোসেনের ছেলে রিমন হোসেন ও বগুড়া জেলার শেরপুর থানার সাইফুল ইসলামের ছেলে রিমনের মামা সাজেদুল ইসলাম জবেদ।
এ সময় তাঁরা চা বাগানে মোবাইল ফোনে নিজেদের ছবি তোলার সময় ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ (তিস্তা-২) এর ধবলসুতি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহŸান জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই সীমান্তে পতাকা বৈঠক করা হবে বলে জানিয়েছে বিজিবি।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির ধবলসুতি ক্যাম্পের কমান্ডারের সাথে কথা হয়েছে। বিএসএফের সাথে পতাকা বৈঠক করা হবে। বিএসএফ তাদেরকে ফেরত দিবে বলে জানিয়েছে।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

পাটগ্রাম সীমান্ত থেকে দুইজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট টাইম : ০৪:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫