অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

ভোলার তজুমদ্দিনে বাক প্রতিবন্ধীসহ পৃথক দুইটি ধর্ষণ, আটক – ৪

গাজী তাহের লিটন, ভোলা

ভোলার তজুমদ্দিন উপজেলায় একদিনের ব্যবধানে একজন বাক প্রতিবন্ধীসহ পৃথক দুইটি ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৪ জুন) রাতে প্রতিবন্ধী শিশুর মা জানোরা বেগম ও অপর ঘটনার ভিকটিম বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে পুলিশ আটক করেছে।

তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গুচ্ছগ্রামে ও চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গুচ্ছ গ্রামের এ লোমহর্ষক ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানায়, সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গুচ্ছগ্রামে ১৩ জুন বেলা সাড়ে ১০ টার দিকে প্রতিবন্ধী এক শিশু (১৫)’র মামা মোঃ বাদশা ওরফে বাসু (৫৫) বেড়ানোর কথা বলে তার চালিত ভ্যানে করে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায়। বাসুর মেয়ের ডেলিভারি জনিত সমস্যার কারণে পরিবারের লোকজন অন্যত্র থাকায় বাড়ি ফাঁকা পেয়ে বাক ও মানসিক প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণ করেন। বাসুর হাত থেকে বাঁচার জন্য শিশুটি কান্নাকাটি করলে পার্শ্ববর্তী ঘরের বাসিন্দারা এসে তাকে বিবস্র অবস্থায় উদ্ধার করেন।

অপর ঘটনায় ১৩ জুন রাতে চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গুচ্ছ গ্রামের পরকিয়া প্রেমিক যুগলকে আটকে রেখে প্রেমিকাকে বেল্লাল ও আব্বাস দুইজন মিলে ধর্ষণ করেন। তজুমদ্দিনের বাসিন্দা ২ সন্তানের জননী ওই নারী কিশোরগঞ্জ জেলার পরকিয়া প্রেমিক মোস্তাকিমকে নিয়ে তজুমদ্দিন উপজেলার কেয়ামুল্যাহ গুচ্ছ গ্রামে অবস্থান করছিল।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহব্বত খান ঘটনা নিশ্চিত করে বলেন, উভয় ঘটনায় মামলা রুজু হয়েছে। ভিকটিমদের চিকিৎসার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বেল্লাল (৩৫), মোঃ সোহেল (২৪), আঃ রহমান সুমন (৩২) ও প্রেমিক মোস্তাকিমকে আটক করা হয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছি।

Tag :

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

ভোলার তজুমদ্দিনে বাক প্রতিবন্ধীসহ পৃথক দুইটি ধর্ষণ, আটক – ৪

আপডেট টাইম : ০১:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫