পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের ব্যক্তির নাম মো. খাদেমুল (২৫)। তিনি উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার ভোরে সীমান্তের শূন্য রেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে খাদেমুলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পিলার ৯০৫/৬ এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ভেতরে প্রবেশ করেন। তারা কাঁটাতারের বেড়ার কাছাকাছি পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।

​গুরুতর আহত অবস্থায় সহযোগীরা তাকে উদ্ধার করে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য রংপুরের নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হচ্ছে জানিয়েছেন স্বজনরা।

এদিকে প্রতিবেশীদের দাবি, নিহত খাদেমুল মাছ শিকার করতে নদীর পাটে গিয়েছিলেন। সে সময় ভারতীয় বিএসএফ গুলি চালায়। তারা বিএসএফ সদস্যদের এমন কাজের নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ১৫ বিজিবি লালমনিরহাটের লে.কর্ণেল মেহেদী ইমাম বিএসএফ এর গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬