অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সীমান্তে রক্ত ঝরছে, সরকার নীরব — হাতীবান্ধায় নাসিরুদ্দিন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক –
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা থামাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হত্যার ঘটনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) অনেক সময় প্রকৃত পরিস্থিতি আড়াল করে ভিন্ন বার্তা প্রচার করে।
মঙ্গলবার (১৯ মে) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খদেমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। তাদের অনেকেই নিরীহ হওয়া সত্ত্বেও গুলিবিদ্ধ ও নিহত হচ্ছেন। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিজিবিকে আরও কার্যকর ও শক্তিশালী করার দাবি জানান তিনি।
তিনি বলেন, সীমান্ত দিয়ে পুশইন, মাদক প্রবেশ ও নির্যাতনের ঘটনা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে নিহতদের “শহীদি মর্যাদা” দিয়ে রাষ্ট্রীয় তালিকাভুক্ত করা হবে এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়া হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তার ভাষ্য, রাষ্ট্র সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলেও সন্ত্রাসী ও দখলবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।
তিনি আরও অভিযোগ করেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশের মাধ্যমে দেশের তরুণ সমাজকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। একই সঙ্গে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব বিস্তার করছেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারতের প্রভাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিন্তু বর্তমান নেতৃত্ব সেই অবস্থান ধরে রাখতে পারেনি।
পরে নিহত খদেমুল ইসলামের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন নাসিরুদ্দিন পাটওয়ারী। এ সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সীমান্তে রক্ত ঝরছে, সরকার নীরব — হাতীবান্ধায় নাসিরুদ্দিন পাটওয়ারী

আপডেট টাইম : ০৪:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬