
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে অংশীদারদের সম্পৃক্ততা বাড়াতে মাঠ প্রশিক্ষণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম আসনের স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখূল আরিফিন, অংশীদার প্রকল্পের রংপুর অঞ্চলের জ্যেষ্ঠ তদারকি কর্মকর্তা অশোক কুমার রায়।
এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত কৃষি উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ সমাবেশে কৃষক, কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের নতুন প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সচেতন করতে হবে।
এসময় বক্তারা আরও বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকারের যে পরিকল্পনা ও উদ্যোগ রয়েছে, তা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মো:রশিদুল ইসলাম 

























