অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পূর্বাচল বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৩ দালালকে কারাদণ্ড Logo উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস, প্রতিদিন কোটি টাকা অবৈধ লেনদেন দেখার যেন কেউ নেই Logo লালমনিরহাটে রেললাইনের ক্লিপ চুরির অভিযোগে যুবক গ্রেফতার Logo শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে লালমনিরহাটে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন Logo লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎ Logo মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের Logo কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত Logo প্রেমিকাকে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ,অতঃপর… Logo বগুড়ায় শিশু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড Logo যে পাঁচ বিপদ থেকে আল্লাহর আশ্রয় চাওয়া উচিত

পাটগ্রামে ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, বিদ্যুতের মেগাওয়াট বৃদ্ধি দাবি

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চরম ভোগান্তিতে অতিষ্ঠ সাধারণ মানুষ নিরবচ্ছিন্ন ও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের দাবিতে এবং লোডশেডিংয়ের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার রসুলগঞ্জ হাটবাজারের পশ্চিম চৌরঙ্গী মোড়ে উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলায় লোডশেডিংয়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ থেকে ১৫ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। শহরের তুলনায় গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও নাজুক। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
শিক্ষার্থীরা চার্জার লাইট কিংবা মোমবাতির আলোয় পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। অন্যদিকে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, দিনে ও রাতে মিলিয়ে ২০ থেকে ২৫ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলায় মোট ৫৩ হাজার ৬৩৫ জন বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এর মধ্যে পাটগ্রাম কার্যালয়ের অধীনে ৩৫ হাজার এবং বুড়িমারী কার্যালয়ের অধীনে ১৮ হাজার ৬৩৫ জন গ্রাহক রয়েছেন। এছাড়া উপজেলায় প্রায় ২ হাজার সেচ পাম্প বিদ্যুৎ সংযোগের আওতায় রয়েছে।
নেসকোর তথ্যমতে, উপজেলায় প্রতিদিন প্রায় ১৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক। ফলে চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি তৈরি হওয়ায় লোডশেডিং বৃদ্ধি পেয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, জামায়াতের উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মাসুদ আলম, এনসিপির উপজেলা আহ্বায়ক ওমর ফারুক, বিসমিল্লাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আকবার বিন আফসার এবং জীবনের আলো সমাজকল্যাণ সংগঠনের সভাপতি আশরাফুল আলমসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা পাটগ্রাম উপজেলায় বিদ্যুতের বরাদ্দ ও মেগাওয়াট বৃদ্ধি করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নেসকো কার্যালয়ে কেউ ইচ্ছাকৃতভাবে লোডশেডিং সৃষ্টি করে জনভোগান্তি বাড়াচ্ছে কিনা, তা তদন্তেরও দাবি জানান। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
এ বিষয়ে নেসকো বুড়িমারী কার্যালয়ের বিতরণ ও বিক্রয় বিভাগের প্রকৌশলী আব্দুল মোতালেব বলেন, “লোডশেডিং হোক, তা আমরাও চাই না। বড়পুকুরিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ত্রুটির কারণে প্রয়োজনীয় বিদ্যুতের বরাদ্দ কমে গেছে। এ কারণে লোডশেডিং বেড়েছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।”
নেসকো পাটগ্রাম কার্যালয়ের সহকারী প্রকৌশলী উবায়দুল আল মেহেদী বলেন, “চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় লোডশেডিং বেড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পূর্বাচল বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৩ দালালকে কারাদণ্ড

পাটগ্রামে ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, বিদ্যুতের মেগাওয়াট বৃদ্ধি দাবি

আপডেট টাইম : ০২:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬