পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাবনায় জামায়াতের মিছিল : গ্রেফতার ৫৮

বাংলার খবর২৪.কমindex_56166 : জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে দলটির ডাকা তিনদিনের হরতালের প্রথমদিন বৃহস্পতিবার সকালে পাবনায় মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পাবনা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি মিছিল বের করে। এছাড়া জেলা শহরের বাইরে ঈশ্বরদীর ঠুলটি, বড়ইচরা, মুন্নার মোড়, নতুনহাট এলাকায় জামায়াত-শিবির কর্মীদের মিছিল করার খবর পাওয়া গেছে।

হরতালের শুরুতেই পাবনা থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে ভারি যান চলাচল বন্ধ রয়েছে। তবে নসিমন, করিমন, সিএনজি চলাচল করছে। আইনশৃঙ্খলা রক্ষায় পাবনার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে ব্যাপক সংখ্যক পুলিশ। র‌্যাবের টহলও জোরদার করা হয়েছে। কোথায়ও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে বুধবার রাতে জেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের ১১ নেতাকর্মীসহ মোট ৫৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এস এম মোস্তাইন হোসেন জানান, বুধবার রাতে জেলার এগারোটি থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে জামায়াত-শিবিরের ১১ কর্মীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ৫৮ জন আসামিকে গ্রেফতার করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাবনায় জামায়াতের মিছিল : গ্রেফতার ৫৮

আপডেট টাইম : ০৬:২৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪